Header Ads Widget

ফ্লাটে হাত-পা বাধা অবস্থায় মিললো ব্যক্তির লাশ

 ফ্লাটে হাত-পা বাধা অবস্থায় মিললো ব্যক্তির লাশ




প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লায় একটি ফ্লাটে হাত পা বাধা অবস্থায় আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার সকালে ফতুল্লার চিতাশাল নূরবাগ মাদ্রাসার সংলগ্ন জয়নাল আবেদীন হুজুরের বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা থানার মালকান্দি গ্রামের মৃত আবুল খার ছেলে। সে ফতুল্লার পাগলা নুরবাগ এলাকার জয়নাল আবেদীনের ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। পেশায় রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজ্জাকের স্ত্রী চার মাস আগে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর ছেলে আকাশকে (২১) নিয়ে বাড়ির ফ্লাটে বসবাস করতো রাজ্জাক। তিনি কোনো কাজ করতেন না এবং ছেলে আকাশ চাকরিজীবী।। ছেলের অনুপস্থিতে কেউ ফ্ল্যাটে প্রবেশ করে রাজ্জাকের হাত পা বেধে হত্যা করে ফ্লাটের দরজার বাহিরে তালা মেরে দিয়ে চলে যায়।’

নিহতের ছেলে মোহাম্মদ আকাশ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০ টার সময় দিকে দোকান থেকে বাসায় এসে দেখি রুমে তালা লাগানো। আমার বাবা বাড়িতে নাই ভেবে বন্ধুর বাড়িতে চলে যাই। শুক্রবার সকাল ৮ টার দিকে বাসায় এসে তালা ভেঙে রুমে ঢুকতেই দেখি আমার বাবার লাশ হাত পাঁ বাধা অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছে। তবে কারা তার বাবাকে হত্যা করেছে তা ধারণা নেই বলে জানান তিনি।’

(ওসি) নূরে আযম জানান, খবর পেয়ে ফ্লাট থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, নিহতের ছেলের অনুপস্থিতিতে কেউ রাজ্জাক মিয়ার ফ্লাটে প্রবেশ করে হাত পা বেধে হত্যা করে বাহির থেকে তালা দিয়ে চলে যায় দূর্বৃত্তরা ৷ দূর্বৃত্তরা তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। পাশাপাশি যারা বৃদ্ধকে হত্যা করেছে তাদের শনাক্ত করতে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।


Post a Comment

0 Comments